আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানটির টুলরুম ইনচার্জ বিভাগ ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০৬ জানুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: ম্যানেজার।
বিভাগ: টুলরুম ইনচার্জ।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা/বিএসসি।
অন্যান্য যোগ্যতা: টুল ডিজাইন, সিএনসি মেশিন এবং সিএডি/সিএএম সফটওয়্যারে বাস্তব অভিজ্ঞতা।
অভিজ্ঞতা: ৫ থেকে ৬ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মস্থল: হবিগঞ্জ।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: প্রতি বছর ইনক্রিমেন্ট, ২টি উৎসব বোনাস কোম্পানির নীতিমালা অনুযায়ী।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ১৮ জানুয়ারি ২০২৬।
