প্রাইম ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকটির করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগ রিলেশনশিপ ম্যানেজার/সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০১ জানুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: রিলেশনশিপ ম্যানেজার/সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার।
বিভাগ: করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: এমএস অফিস এবং পাওয়ারপয়েন্টে দক্ষতা। বাংলা ও ইংরেজিতে শক্তিশালী যোগাযোগ দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৮ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: নির্ধারিত নয়।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ১৫ জানুয়ারি ২০২৬।
