এপেক্স ফুটওয়্যার লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কর্পোরেট কমিউনিকেশন অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৯ ডিসেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: কর্পোরেট কমিউনিকেশন অফিসার।
পদসংখ্যা: ০২টি।
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ।
অন্যান্য যোগ্যতা: প্রকল্প ব্যবস্থাপনার নীতিমালা এবং মাইলফলক ট্র্যাকিং সম্পর্কে ধারণা। কর্পোরেট যোগাযোগ অনুশীলন এবং তথ্য প্রবাহ ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মস্থল: ঢাকা (গুলশান-১)।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, জীবন বিমা (দুর্ঘটনা এবং হাসপাতালে ভর্তি), হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারে ছাড়, পিক অ্যান্ড ড্রপ সুবিধা (প্রাপ্যতার উপর নির্ভর করে), ডে কেয়ার সার্ভিস, এপেক্স পণ্যের উপর অ্যাপেক্স ফ্যামিলি ছাড়।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ২৮ জানুয়ারি ২০২৬।
