দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেড গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ৪০ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ৫ শতাংশ নগদ লভ্যাংশ, বাকী ৩৫ শতাংশ বোনাস।
২৮ ডিসেম্বর (রবিবার) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা বোর্ডের বৈঠকে সর্বশেষ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি ১০ টাকা ৭ পয়সা আয় হয়েছে। আগের বছর ৭৮ পয়সা লোকসান হয়েছিল।
সর্বশেষ অর্থবছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল মাইনাস ২ টাকা ৫৮ পয়সা, যা আগের বছর মাইনাস ৩ টাকা ২৩ পয়সা ছিল।
গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৮ টাকা ৫২ পয়সা।
আগামী ৭ ফেব্রুয়ারি সকাল ১১টায় ঢাকা ক্লাবের সিনহা লাউঞ্জে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠেয় এই এজিএমে অনলাইনেও যোগ দেওয়ার সুযোগ থাকবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ জানুয়ারি।
