২৮ ডিসেম্বর (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৩১ টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, ২৮ ডিসেম্বর (রবিবার) কোম্পানিটির শেয়ার দর ৮ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচুয়াল ফান্ড। প্রতিষ্ঠানটির ইউনিট দর ৪০ পয়সা বা ৫ দশমিক ৪৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে আরামিট লিমিটেডের দর ৯ টাকা ২০ পয়সা বা ৪ দশমিক ৯১ শতাংশ বেড়েছে।
তাছাড়াও, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে: সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, সাউথইস্ট ব্যাংক পিএলসি, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, তমিজুদ্দিন টেক্সটাইল লিমিটেড, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড এবং আইসিবি এমপ্লোয়ি প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান: স্ক্রিম ওয়ান।
