মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির পিভিসি ও প্লাস্টিক ফিটিংস, ফ্রেশ পলিমার অ্যান্ড পেইন্টস লিমিটেড বিভাগ এজিএম/ডিজিএম-প্রোডাকশন পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২২ ডিসেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: এজিএম/ডিজিএম-প্রোডাকশন।
বিভাগ: পিভিসি ও প্লাস্টিক ফিটিংস, ফ্রেশ পলিমার অ্যান্ড পেইন্টস লিমিটেড।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি।
অন্যান্য যোগ্যতা: প্লাস্টিক ফিটিংস উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ১২ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মস্থল: কুমিল্লা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ২৯ ডিসেম্বর ২০২৫।
