এসিআই মোটরস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ইয়ামাহা মোটরসাইকেল বিভাগ প্রোডাক্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৩ ডিসেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১১ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: প্রোডাক্ট ম্যানেজার।
বিভাগ: ইয়ামাহা মোটরসাইকেল।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিংয়ে বিবিএ।
অন্যান্য যোগ্যতা: মার্কেটিং বা প্রচার পরিকল্পনা তৈরি, বিভিন্ন ধরণের মার্কেটিং পদ্ধতি সম্পর্কে জ্ঞান।
অভিজ্ঞতা: ৫ থেকে ৮ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: ২৭ থেকে ৩৫ বছর।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, লাভের ভাগ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বিমা, প্রতি বছর বেতন পর্যালোচনা, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ১১ জানুয়ারি ২০২৬।
