বিকাশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফোন ভিত্তিক অর্থ স্থানান্তর (এমএফএস) সেবাদানকারী প্রতিষ্ঠানটি এসভিপি/ভিপি, সাইবার ডিফেন্স অ্যান্ড রেসিলিয়েন্স পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২১ ডিসেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৪ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: এসভিপি / ভিপি, সাইবার ডিফেন্স অ্যান্ড রেসিলিয়েন্স।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি।
অন্যান্য যোগ্যতা: ব্যাংক, আর্থিক প্রযুক্তি (ফিনটেক) স্টার্টআপ, আইটি সক্ষম পরিষেবায় কাজের দক্ষতা।
অভিজ্ঞতা: ১৫ থেকে ১৮ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ০৪ জানুয়ারি ২০২৬।
