২১ ডিসেম্বর (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৬১ টির শেয়ারদর বেড়েছে। এরমধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রহিম টেক্সটাইল মিলস পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, ২১ ডিসেম্বর (রবিবার) কোম্পানিটির শেয়ার দর ১৯ টাকা ৩০ পয়সা বা ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে রহিমা ফুডস বর্পোরেশন লিমিটেড। প্রতিষ্ঠানটির শেয়ার দর ১১ টাকা বা ৭ দশমিক ৯৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে দেশ গার্মেন্টস লিমিটেডের দর ৬ টাকা ৩০ পয়সা বা ৫ দশমিক ৮১ শতাংশ বেড়েছে।
তাছাড়াও, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে: রানার অটোমোবাইলস পিএলসি, বারাবা পতেঙ্গা পাওয়ার লিমিটেড, ডরিন পাওয়ার লিমিটেড, গোল্ডেন হার্ভেস্ট লিমিটেড, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং কাট্টলী টেক্সটাইল লিমিটেড।