দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহের (১৪ ডিসেম্বর-১৮ ডিসেম্বর) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় সবচেয়ে বেশি দর বেড়েছে বঙ্গজ লিমিটেডের। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৪ দশমিক ৯৮ শতাংশ।
সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ১৪ দশমিক ৭১ শতাংশ। আর তালিকার তৃতীয় স্থানে রয়েছে সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ১৩ দশমিক ২৪ শতাংশ।
তাছাড়া, সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলো হলো: বাংলাদেশ ওয়েলডিং ইলেক্ট্রোডস লিমিটেডের দর বেড়েছে ৮ দশমিক ২০ শতাংশ, ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৮ শতাংশ, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৭ দশমিক ৯৪ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৭ দশমিক ৬২ শতাংশ, ওয়াটা কেমিক্যালস লিমিটেডের ৬ দশমিক ৩৫ শতাংশ, ভিএফএস থ্রেড ডাইং লিমিটেডের ৫ দশমিক ৯৩ শতাংশ এবং সায়হাম কটন মিলস লিমিটেডের ৪ দশমিক ৯৭ শতাংশ।
