দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহের (১৪ ডিসেম্বর-১৮ ডিসেম্বর) সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে ফাইন ফুডস লিমিটেড। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির গড় লেনদেন হয়েছে ১৫ কোটি ২৭ লক্ষ ৮০ হাজার টাকা। যা ছিল মোট লেনদেনের ৩ দশমিক ৯৪ শতাংশ।
সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, শীর্ষ লেনদেন তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দৈনিক গড় লেনদেন হয়েছে ১৪ কোটি ২৮ লক্ষ ৪০ হাজার টাকা, যা ছিল মোট লেনদেনের ৩ দশমিক ৬৯ শতাংশ। আর তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড, যার দৈনিক গড় লেনদেন হয়েছে ১০ কোটি ১২ লক্ষ ৮০ হাজার টাকা, যা মোট লেনদেনের ২ দশমিক ৬১ শতাংশ।
তাছাড়া, সাপ্তাহিক শীর্ষ লেনদেন তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো: তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি’র লেনদেন হয়েছে ৯ কোটি ৩৪ লক্ষ টাকা, মুন্নু ফেব্রিক্স লিমিটেডের ৯ কোটি ২৬ লক্ষ ৭০ হাজার টাকা, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৯ কোটি ২৫ লক্ষ ৪০ হাজার টাকা, সায়হাম কটন লিমিটেডের ৮ কোটি ৯৬ লক্ষ ৭০ হাজার টাকা, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৮ কোটি ৭৩ লক্ষ ৮০ হাজার টাকা, রহিমা ফুড কর্পোরেশন লিমিটেডের ৬ কোটি ৬৭ লক্ষ ৪০ হাজার টাকা এবং একমি পেস্টিসাইডস লিমিটেডের ৬ কোটি ৫৩ লক্ষ ৯০ হাজার টাকা।
