সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে আজ মঙ্গলবার নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৬ জন। এর আগের দিন সোমবারও কেউ মারা যায়নি তবে আক্রান্ত হয়েছিলেন ২৮৮ জন।
এ নিয়ে ডিসেম্বরের ১৬ দিনে মৃত্যু হয়েছে ২৭ জনের এবং আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৪৮৪ জন। ফলে সব মিলিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ৪০৯ জনের মৃত্যু হয়েছে। আর এ বছর মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৮৮১ জনে। এর মধ্যে শুধু নভেম্বর মাসে মৃত্যু হয়েছে ১০৪ জনের এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ হাজার ৫৩৫ জন।
১৬ ডিসেম্বর (মঙ্গলবার) স্বাস্থ্য অধিদফতর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫ জন, চট্রগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২২ জন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৫ জন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩ জন রোগী ভর্তি হয়েছেন।
