জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ। প্রতিষ্ঠানটি ‘প্লাজা ম্যানেজার’ পদে ৩০ কর্মী নিয়োগে ১৫ ডিসেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: প্লাজা ম্যানেজার।
পদসংখ্যা: ৩০টি।
চাকরির ধরন: ফুল টাইম।
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন।
প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়স: ২৫-৪০ বছরের মধ্যে হতে হবে।
কর্মস্থল: দেশের যে কোনো স্থানে।
আবেদনের যোগ্যতা।
*বিবিএ/এমবিএ অথবা স্নাতক ডিগ্রি থাকতে হবে।
*ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন যেভাবে।
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।
শেষ তারিখ: আগামী ৩১ ডিসেম্বর ২০২৫।
