দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রহিম টেক্সটাইল মিলস্ লিমিটেড ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, রহিম টেক্সটাইল মিলস্ লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএ-’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-৩’ রেটিং হয়েছে। কোম্পানিটির গত ৩০ জুন, ২০২৫ তারিখ নিরীক্ষিত এবং ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতি ও আনুসাঙ্গিক তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।