এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ফার্মা ডিস্ট্রিবিউশন অফিসার (ডিপো ইনচার্জ) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ১০ ডিসেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: অফিসার (ডিপো ইনচার্জ)।
বিভাগ: ফার্মা ডিস্ট্রিবিউশন।
পদসংখ্যা: ০১টি।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: সকল ফার্মা ডিপোর সামগ্রিক বিতরণ, সরবরাহ, গুদামজাতকরণ, সংগ্রহ, রক্ষণাবেক্ষণ এবং স্টোর ব্যবস্থাপনায় দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: সর্বোচ্চ ৪২ বছর।
কর্মস্থল: যেকোনো স্থানে।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: পারফরম্যান্স বোনাস, লাভের ভাগ, প্রভিডেন্ট ফান্ড, বিমা, গ্র্যাচুইটি, মোবাইল বিল, দুপুরের খাবার সুবিধা, বছরে ৩টি উৎসব বোনাস।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ২০ ডিসেম্বর ২০২৫।
