দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত পেপার এন্ড প্রিন্টিং খাতের কোম্পানি মনোস্পুল বাংলাদেশ পিএলসির একজন উদ্যোক্তা পরিচালক তার হোল্ডিং থেকে বিপুল সংখ্যক শেয়ার স্ত্রীকে উপহার হিসেবে হস্তান্তরের ঘোষণা দিয়েছেন।
০৯ ডিসেম্বর (মঙ্গলবার) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানির উদ্যোক্তা পরিচালক জনাব মোস্তফা জামাল মহিউদ্দিন তার স্ত্রী মিসেস আফরোজা বেগম-কে (যিনি কোম্পানির একজন সাধারণ শেয়ারহোল্ডার) ৫ লাখ শেয়ার উপহার হিসেবে দিতে চেয়েছেন। বর্তমানে কোম্পানির মোট ৫ লাখ ৭০ হাজার ২৩৬টি শেয়ার পরিচালকের নামে রয়েছে। যেখান থেকে একটি বড় অংশ, অর্থাৎ ৫ লাখ শেয়ার, তার স্ত্রীর নামে হস্তান্তর করবেন।
কোম্পানির তথ্য মতে, এই শেয়ার হস্তান্তর প্রক্রিয়াটি এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে সম্পন্ন হবে। অর্থাৎ, সাধারণ লেনদেন প্রক্রিয়ার মাধ্যমে এই শেয়ার বিক্রি না করে, পরিচালক তার স্ত্রীকে সরাসরি উপহার হিসেবে হস্তান্তর করবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এই শেয়ার হস্তান্তর প্রক্রিয়াটি সম্পন্ন করার ইচ্ছা প্রকাশ করেছেন।
