দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড তাদের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ, সময় ও স্থান সম্পর্কে বিস্তারিত ঘোষণা করেছে। এবারও কোম্পানিটি হাইব্রিড পদ্ধতিতে সভার আয়োজন করছে।
০৮ ডিসেম্বর (সোমবার) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচিত অর্থবছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ০.৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৩০ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ৮২ পয়সা।
তথ্য মতে, কোম্পানিটির এজিএম আগামী ২২ ডিসেম্বর (সোমবার), ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে। সভার সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০:০০ টা।
বার্ষিক সাধারণ সভার (এজিএম) ফিজিক্যাল ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে: গণস্বাস্থ্য পি এইচ এ, ২২ মেইল, গণ বিশ্ববিদ্যালয় রোড, মির্জানগর, সাভার ক্যান্টনমেন্ট হয়ে, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৪।
তাছাড়া, সভাটি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমেও পরিচালিত হবে। যেসব শেয়ারহোল্ডার সশরীরে উপস্থিত না থেকে অনলাইনে সভায় যোগ দিতে চান, তাদের জন্য একটি ভার্চুয়াল লিংক সরবরাহ করা হয়েছে। ভার্চুয়ালি অংশগ্রহণের জন্য শেয়ারহোল্ডারদেরhttps://queensouth.bdvirtualagm.com এই লিংকে যুক্ত হতে হবে।
