দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহের (৩০ নভেম্বর–০৪ ডিসেম্বর) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় সবচেয়ে বেশি দর বেড়েছে জিলবাংলা সুগার মিলস লিমিটেডের। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৬০ দশমিক ৩২ শতাংশ।
সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ৫৭ দশমিক ৫৫ শতাংশ।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ২৪ দশমিক ০৪ শতাংশ।
তাছাড়া, সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলো হলো: স্ট্যান্ডার্ড সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দর বেড়েছে ১৭ দশমিক ৬৬ শতাংশ, কাট্টালি টেক্সটাইল লিমিটেডের ১৭ দশমিক ৩১ শতাংশ, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের ১৩ দশমিক ৪১ শতাংশ, বিডি ওয়েল্ডিং লিমিটেডের ১২ দশমিক ৫০ শতাংশ, শেপার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডর ১২ দশমিক ১৭ শতাংশ, ডিবিএইচ আইএসটি মিউচুয়াল ফান্ডের ১০ দশমিক ৭১ শতাংশ এবং তাল্লু স্পিনিং লিমিটেডের ৯ দশমিক ৮০ শতাংশ।