Close Menu
    Facebook X (Twitter) Instagram
    PujiBarta

    • পুঁজিবাজার
      • বোর্ড সভা
      • লভ্যাংশ ঘোষণা
      • প্রথম প্রান্তিক
      • দ্বিতীয় প্রান্তিক
      • তৃতীয় প্রান্তিক
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • চাকরি
    • জাতীয়
    • ব্যাংক বিমা
      • বীমা
      • ব্যাংক
    • শিক্ষা
    • আরও
      • খেলাধুলা
      • স্বাস্থ্য
      • ধর্ম
      • প্রযুক্তি
      • জ্বালানি-বিদ্যুৎ

    PujiBarta
    Home » ৭ হাজার ৩৭১ কোটি টাকা কমলো ডিএসইর বাজার মূলধন
    পুঁজিবাজার

    ৭ হাজার ৩৭১ কোটি টাকা কমলো ডিএসইর বাজার মূলধন

    ডিসেম্বর ৬, ২০২৫
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    dsebd
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহের (৩০ নভেম্বর-০৪ ডিসেম্বর) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন হয়েছে। যার ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ৭ হাজার ৩৭১ কোটি টাকা।

    সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

    সমাপ্ত সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৪ হাজার ৭৬২ কোটি টাকা। সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৯২ হাজার ১৩৩ কোটি টাকা। সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ১ দশমিক ০৭ শতাংশ।

    শেষ সপ্তাহে কমেছে ডিএসইর সব কয়টি সূচকও। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ১৪১.৫৭ পয়েন্ট বা ২.৮২ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক কমেছে ৪২.৪৮ পয়েন্ট বা ২.২০ শতাংশ। আর ডিএসইএস সূচক কমেছে ৩২.০৬ পয়েন্ট বা ৩.০৩ শতাংশ।

    তাছাড়া, সূচকের পতনের পাশাপাশি ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৫৭ কোটি ৩০ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ২ হাজার ৬২৫ কোটি ৫৭ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন কমেছে ৫৬৮ কোটি ২৭ লাখ টাকা।

    দেখা যায়, প্রতি কর্মদিবসে গড় লেনদেন কমেছে ১১৩ কোটি ৬৫ লাখ টাকা বা ২১.৬৪ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৪১১ কোটি ৪৬ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৫২৫ কোটি ১১ লাখ টাকা।

    সর্বশেষ ০৫ কর্মদিবসে (৩০ নভেম্বর-০৪ ডিসেম্বর) ডিএসইতে ৩৮২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪৫টি কোম্পানির, কমেছে ৩২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানির শেয়ারের দাম।

    পুঁজিবার্তা

    ডিএসই পুঁজিবাজার বাজার মূলধন

    সম্পর্কিত খবর

    ঢাকা ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

    অক্টোবর ২৬, ২০২৬

    মনোস্পুল বাংলাদেশের পর্ষদ সভা ৯ নভেম্বর

    অক্টোবর ২৬, ২০২৬

    কোনো লভ্যাংশ ঘোষণা করেনি মিরাকল ইন্ডাস্ট্রিজ

    অক্টোবর ২৬, ২০২৬

    স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা

    অক্টোবর ২৬, ২০২৬

    সোনালী লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

    অক্টোবর ২৬, ২০২৬

    সিএসইতে দুই ঘণ্টায় লেনদেন ১ কোটি টাকা

    অক্টোবর ২৬, ২০২৬
    পুঁজিবাজারের সর্বশেষ

    ঢাকা ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

    অক্টোবর ২৬, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা (ইনস্যুরেন্স) খাতের কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩০ সেপ্টেম্বর, ২০২৬ সমাপ্ত তৃতীয়…

    মনোস্পুল বাংলাদেশের পর্ষদ সভা ৯ নভেম্বর

    অক্টোবর ২৬, ২০২৬

    কোনো লভ্যাংশ ঘোষণা করেনি মিরাকল ইন্ডাস্ট্রিজ

    অক্টোবর ২৬, ২০২৬
    সর্বশেষ সংবাদ

    ইরানের সঙ্গে শান্তি আলোচনার বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইসমাইল বাঘাই

    নভেম্বর ২, ২০২৬

    ইরানের সঙ্গে শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার দায়িত্ব এখন যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে…

    লা লিগায় অবিশ্বাস্য রেকর্ড গড়লেন এমবাপ্পে, প্রতিটি প্রতিপক্ষের বিপক্ষেই গোল

    নভেম্বর ২, ২০২৬

    স্প্যানিশ ফুটবলে একের পর এক কীর্তি গড়ে চলেছেন কিলিয়ান এমবাপ্পে। এবার লা…

    টানা তিন দিন গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়

    নভেম্বর ২, ২০২৬

    কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণকাজের কারণে চট্টগ্রামের বিভিন্ন এলাকায়…

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী

    © ২০২৫ | কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.