নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। বাণিজ্যিক প্রতিষ্ঠানটির কাস্টমার সার্ভিস বিভাগ রেসপন্সিবল পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ৩০ নভেম্বর থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: রেসপন্সিবল।
বিভাগ: কাস্টমার সার্ভিস।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: ব্যাচেলর ইন ইঞ্জিনিয়ারিং অথবা বিএসসি।
অন্যান্য যোগ্যতা: প্রতিদিনের পরিষেবা কেন্দ্রের কার্যক্রম তদারকিতে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর।
কর্মস্থল: যেকোনো স্থানে।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: পারফরম্যান্স বোনাস, লাভের ভাগ, প্রভিডেন্ট ফান্ড, বিমা, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, ২টি উৎসব বোনাস, এলএফএ।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২০ ডিসেম্বর ২০২৫।
