জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি -হেড অব এসএমই বিজনেস- পদে কর্মকর্তা নিয়োগে ১ ডিসেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি।
পদের নাম: হেড অব এসএমই বিজনেস।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
চাকরির ধরন: পূর্ণকালীন।
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়।
কর্মস্থল: ঢাকা।
আবেদনের যোগ্যতা।
*স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে।
*শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।
*ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ ডিসেম্বর ২০২৫।
