জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আকিজ বেকারস লিমিটেড। প্রতিষ্ঠিানটি মডার্ন ট্রেড/করপোরেট সেলস বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে ৩ কর্মী নিয়োগে ২ ডিসেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আকিজ বেকারস লিমিটেড।
বিভাগের নাম: মডার্ন ট্রেড/করপোরেট সেলস।
পদের নাম: এক্সিকিউটিভ।
পদসংখ্যা: ৩টি।
চাকরির ধরন: পূর্ণকালীন।
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
অন্যান্য সুযোগ সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়।
কর্মস্থল: ঢাকা।
আবেদনের যোগ্যতা।
*মার্কেটিংয়ে এমবিএ ডিগ্রি থাকতে হবে।
*ন্যূনতম ৪ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: আগামী ২০ ডিসেম্বর ২০২৫।
