০৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) সপ্তাহের শেষ কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩৪ টির শেয়ারদর বেড়েছে। এরমধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, ০৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৮৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে কাট্টালি টেক্সটাইল লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৭০ পয়সা বা ৬ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে এমবিএল ১ম মিউচুয়াল ফান্ডের দর ২০ পয়সা বা ৫ দশমিক ৫৬ শতাংশ বেড়েছে।
তাছাড়াও, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে: ডিবিএইচ ফাস্ট মিউচুয়াল ফান্ড, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফাইন ফুডস লিমিটেড, ইফাদ অটোস লিমিটেড, ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড এবং স্টান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড।
