দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া শিল্প খাতের কোম্পানি এপেক্স ফুটওয়্যার লিমিটেড গত ৩০ জুন,২০২৫ সমাপ্ত অর্থবছরের ঘোষিত লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানিটি লভ্যাংশের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টে পাঠিয়েছে।
গত ৩০ জুন,২০২৫ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিলো। তার মধ্যে ২৫ শতাংশ বোনাস লভ্যাংশ।
