কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে ১০ম থেকে ১৬তম গ্রেডের ৪টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৮০ শতাংশ পদ স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সংরক্ষিত থাকবে। আবেদনের শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০২৫।
পদের নাম ও বিবরণ।
১. কালচারাল অফিসার।
পদসংখ্যা: ১।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) ডিগ্রি।
বেতন স্কেল ও গ্রেড: ১৬,০০০-৩৮,৬৪০ (১০ম গ্রেড) টাকা।
২. সংগীত শিক্ষক।
পদসংখ্যা: ১।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে অন্যূন ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল ও গ্রেড: ১১,০০০-২৬,৫৯০ টাকা (১৩ম গ্রেড)।
৩. নৃত্য শিক্ষক।
পদসংখ্যা: ১।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে অন্যূন ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল ও গ্রেড: ১১,০০০-২৬,৫৯০ টাকা (১৩ম গ্রেড)।
৪. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারসংক্রান্ত প্রসেসিং, ডেটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন ৩০ শব্দ।
বেতন স্কেল ও গ্রেড: ৯৩০০-২২,৪৯০ টাকা (১৩ম গ্রেড)।
বয়সসীমা।
১৮–৩২ বছর।
আবেদনের নিয়ম।
আবেদনকারীকে পরিচালক, কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র, কক্সবাজার বরাবর ‘নমুনা ছক’ মোতাবেক পূর্ণ নাম, স্বাক্ষরসহ পূরণকৃত আবেদনপত্র, আবেদন ফি জমাদানের ব্যাংক ড্রাফটের কপি ও অন্যান্য কাগজ সংযুক্ত করে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র, কক্সবাজার, কার্যালয়ে সরাসরি বা ডাকযোগে পৌঁছাতে হবে।
আবেদনকারীকে আবেদনপত্রে খামের উপরিভাগে পদের নাম লিখতে হবে এবং খামের বাঁ পাশে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা লিখতে হবে।
আবেদনপত্র ও প্রবেশপত্রের নমুনা কপি, কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের ওয়েবসাইট।
আবেদন ফি।
১ নম্বর পদের আবেদন ফি ২০০ টাকা
২,৩ ও ৪ নম্বর পদের আবেদন ফি ১০০ টাকা।
পরিচালক, কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র, কক্সবাজারের নামীয় অগ্রণী ব্যাংক, কক্সবাজার শাখায় চলতি হিসাব নং-০২০০০০০৯৫৭২৬৪–তে জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ।
৩১ ডিসেম্বর ২০২৫, বিকেল ৫টা।
