দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ব্যাংক এশিয়া পিএলসি’র পরিচালনা বোর্ড তাদের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেডে মূলধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ব্যাংক এশিয়ার পরিচালনা বোর্ড তাদের সম্পূর্ণ মালিকানাধীন প্রতিষ্ঠান ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেডকে মূলধন যোগানের অনুমোদন দিয়েছে। পরবর্তীতে, বাংলাদেশ ব্যাংক ১২০ কোটি টাকা মূলধন যোগানের অনুমোদন দিয়েছে।
