০৩ ডিসেম্বর (বুধবার) সপ্তাহের চতুর্থ কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৯৩ টির শেয়ারদর বেড়েছে। এরমধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, ০৩ ডিসেম্বর (বুধবার) কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৭৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে কাট্টালি টেক্সটাইল লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ১ টাকা বা ৯ দশমিক ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা বিডি থাই ফুড লিমিটেডের দর ১ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৩৫ শতাংশ বেড়েছে।
তাছাড়াও, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে: এম.এল ডাইং লিমিটেড, শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ডিবিএইচ ফাস্ট মিউচুয়াল ফান্ড, ড্রাগন সোয়টার এন্ড স্পিনিং লিমিটেড, ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেড, ডেফোডিল কম্পিউটারস লিমিটেড এবং বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস্ পিএলসি।
