জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি সফটওয়্যার ডেভেলপমেন্ট বিভাগে ‘অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মকর্তা নিয়োগে ১ ডিসেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি।
প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)।
বিভাগের নাম: সফটওয়্যার ডেভেলপমেন্ট।
পদের নাম: অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
চাকরির ধরন: পূর্ণকালীন।
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
অন্যান্য সুযোগ সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়।
কর্মস্থল: ঢাকা।
আবেদনের যোগ্যতা।
*সিএসইতে বিএসসি ডিগ্রি থাকতে হবে।
*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন যেভাবে।
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: আগামী ১০ ডিসেম্বর ২০২৫।
