জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। বেসরকারি এ বিমান সংস্থাটি ট্রেইনি এয়ারক্রাফট মেইন্টেনেন্স ইঞ্জিনিয়ার (টিএএমই) পদে কর্মকর্তা নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: ট্রেইনি এয়ারক্রাফট মেইন্টেনেন্স ইঞ্জিনিয়ার (টিএএমই)।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
বেতন: শুরুতে ৩৫,০০০ টাকা। ক্যাটাগরি অনুযায়ী ১২ বা ১৩টি মডিউল পাস করতে হবে। পরবর্তীতে বেসিক লাইসেন্স অর্জনের পর মাসিক বেতন হবে ১ লাখ ১০ হাজার টাকা।
অন্যান্য সুযোগ-সুবিধা: উৎসব ভাতা বছরে ২টি, চিকিৎসা বিমা, ডিউটি রোস্টার অনুযায়ী খাবারের সুবিধা (শতভাগ ভর্তুকি), প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিনা মূল্যে বিমান টিকিট ও অন্যান্য সুবিধা।
আবেদনের যোগ্যতা।
*এসএসসিতে জিপিএ ন্যূনতম ৪.৫ (ইংরেজি, পদার্থবিজ্ঞান, গণিত ও রসায়নে জিপিএ ৪) থাকতে হবে।
*এইচএসসিতে জিপিএ ন্যূনতম ৪.৫ (ইংরেজি, পদার্থবিজ্ঞান, গণিত ও রসায়নে জিপিএ ৪) থাকতে হবে।
*পদার্থবিজ্ঞান, গণিত ও রসায়নে ন্যূনতম ‘বি’ গ্রেডসহ ‘ও’ লেভেল পাস হতে হবে।
*পদার্থবিজ্ঞান, গণিত ও রসায়নে ন্যূনতম ‘বি’ গ্রেডসহ ‘এ’ লেভেল পাস হতে হবে।
শারীরিক যোগ্যতা
উচ্চতা: সর্বনিম্ন ১৬০ সেমি বা ৫ ফুট ৩ ইঞ্চি হতে হবে।
বিএমআই: ১৮-২৫ হতে হবে।
দৃষ্টিশক্তি: ৬/৬ থাকতে হবে।
আবেদন যেভাবে।
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: আগামী ২৭ ডিসেম্বর ২০২৫।
