জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ইউনিভার্সিটি। বেসরকারি এ বিশ্ববিদ্যালয়টি ‘ল্যাব অ্যাটেনডেন্ট (এমএনএস)’ পদে কর্মী নিয়োগে ১৬ নভেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৬ নভেম্বর থেকেই শুরু হয়েছে চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ইউনিভার্সিটি।
পদের নাম: ল্যাব অ্যাটেনডেন্ট (এমএনএস)।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
চাকরির ধরন: পূর্ণকালীন।
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়।
কর্মস্থল: ঢাকা।
কর্মক্ষেত্র: অফিসে।
আবেদনের যোগ্যতা:
–> এইচএসসি পাস হতে হবে।
–> লিখিত ও মৌখিক যোগাযোগদক্ষতা থাকতে হবে।
–> সংশ্লিষ্ট ল্যাবরেটরিতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন যেভাবে:
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ নভেম্বর ২০২৫।
সূত্র: বিডিজবস ডটকম
