Close Menu
    Facebook X (Twitter) Instagram
    PujiBarta

    • পুঁজিবাজার
      • বোর্ড সভা
      • লভ্যাংশ ঘোষণা
      • প্রথম প্রান্তিক
      • দ্বিতীয় প্রান্তিক
      • তৃতীয় প্রান্তিক
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • চাকরি
    • জাতীয়
    • ব্যাংক বিমা
      • বীমা
      • ব্যাংক
    • শিক্ষা
    • আরও
      • খেলাধুলা
      • স্বাস্থ্য
      • ধর্ম
      • প্রযুক্তি
      • জ্বালানি-বিদ্যুৎ

    PujiBarta
    Home » রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
    শিক্ষা

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

    নভেম্বর ৭, ২০২৫
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    University-of-Rajshahi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে আবেদন প্রক্রিয়া, পরীক্ষার পদ্ধতি ও সময়সূচি সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। এবারও এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে এবং শিক্ষার্থীরা দ্বিতীয়বারের মতো অংশগ্রহণের সুযোগ পাবেন। চলুন জেনে নিই এবারের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত খুঁটিনাটি তথ্য।

    কোন ইউনিটের ভর্তি পরীক্ষা কবে
    আবেদনকারীকে সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আগামী ১৬ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান), ১৭ জানুয়ারি ‘এ’ ইউনিট (মানবিক) ও ২৪ জানুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার সময়সীমা হবে ১ (এক) ঘণ্টা। ভর্তি পরীক্ষা দুই শিফটে বেলা ১১টা থেকে দুপুর ১২টা ও বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল অঞ্চলে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

    আবেদনের যোগ্যতা
    *২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি বা সমমান, ডিপ্লোমা–ইন–কমার্স, বিএফএ (প্রাক্‌), বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল), ‘এ’ লেভেল ও অন্যান্য সমমান পরীক্ষায় (এইচএসসি সমমান নির্ধারণ কমিটি কর্তৃক অনুমোদন সাপেক্ষে) উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। বিএফএ (প্রাক্‌) ডিগ্রি পাওয়া শিক্ষার্থীদের আবেদনের সময় বিএফএ মার্কশিট আপলোড করতে হবে।

    *কারিগরি শিক্ষা বোর্ডের অধীন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে ডিপ্লোমা–ইন–ইঞ্জিনিয়ারিং পাস করা শিক্ষার্থীরাও সংশ্লিষ্ট ইউনিটে আবেদন করতে পারবেন, তবে তাঁদের প্রাপ্ত জিপিএ–৫.০০ স্কেলে নির্ধারিত হবে।

    *মানবিক শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ–৩.০০ সহ মোট জিপিএ–৭.০০ পেতে হবে।

    *বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ–৩.০০ সহ মোট জিপিএ–৭.০০ পেতে হবে।

    *বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ–৩.৫০ সহ মোট জিপিএ–৮.০০ পেতে হবে।

    *জিসিই ‘ও’ লেভেল পরীক্ষায় পাঁচটি বিষয়ে এবং ‘এ’ লেভেল পরীক্ষায় ন্যূনতম দুটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয় লেভেলে মোট সাতটি বিষয়ের মধ্যে চারটি বিষয়ে কমপক্ষে ‘বি’ গ্রেড এবং তিনটি বিষয়ে কমপক্ষে ‘সি’ গ্রেড পেতে হবে। ‘ও’ লেভেল, ‘এ’ লেভেল ও ইংলিশ ভার্সন (ন্যাশনাল কারিকুলাম) পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের জন্য প্রযোজ্য ক্ষেত্রে ইংরেজিতে অনূদিত প্রশ্নপত্র সরবরাহ করা হবে। ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীকে ভর্তি পরীক্ষার আবেদন করার সময় অনলাইনে থাকা সংশ্লিষ্ট অপশনটি অবশ্যই পূরণ করতে হবে।

    আবেদন ফি
    ইউনিট ‘A’ (মানবিক) ১০ শতাংশ সার্ভিস চার্জ ১২০ টাকাসহ সর্বমোট ১ হাজার ৩২০ টাকা, ইউনিট ‘B’ (বাণিজ্য) ১০ শতাংশ সার্ভিস চার্জ ১০০ টাকাসহ সর্বমোট ১ হাজার ১০০ টাকা ও ইউনিট ‘C’ (বিজ্ঞান) ১০ শতাংশ সার্ভিস চার্জ ১২০ টাকাসহ সর্বমোট ১ হাজার ৩২০ টাকা।

    ভর্তি পরীক্ষা গ্রহণের পদ্ধতি
    এইচএসসি ২০২৪ ও ২০২৫ সালের শিক্ষা বোর্ড কর্তৃক প্রণীত পাঠ্যসূচি অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক বা স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান শাখা থেকে ২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা A, B ও C তিনটি ইউনিটেই যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। আবেদনকারী যে ইউনিটেই আবেদন করুক না কেন, তিনি যে শাখা থেকে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, সে শাখার জন্য নির্ধারিত যোগ্যতা তাঁর ক্ষেত্রে প্রযোজ্য হবে।

    ভর্তি পরীক্ষার নম্বর বিভাজন
    ১০০ নম্বরের এমসিকিউ (MCQ) পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় হবে ১ (এক) ঘণ্টা। পরীক্ষায় প্রতিটি ইউনিটে ৮০টি প্রশ্ন থাকবে। পরীক্ষায় নেগেটিভ মার্কিং প্রযোজ্য হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। একই প্রশ্নের একাধিক উত্তর ভুল উত্তর বলে বিবেচিত হবে। ‘এ’ ইউনিটের চারুকলা অনুষদের বিভাগগুলো নাট্যকলা ও সংগীত বিভাগ এবং ‘সি’ ইউনিটের শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের উত্তরপত্রে (ওএমআর) তাঁদের পছন্দের বিষয়টি পূরণ করতে হবে। ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০। এ ছাড়া ইউনিট বা বিভাগ বা ইনস্টিটিউট কর্তৃক আরোপিত শর্ত প্রযোজ্য হবে। অনলাইনে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী বিভিন্ন কোটার প্রার্থীদের আবেদন করতে হবে।

    বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ রাজশাহী বিশ্ববিদ্যালয়

    সম্পর্কিত খবর

    সরকারের জরুরি নির্দেশনা সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য

    আগস্ট ১৯, ২০২৬

    এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

    জুলাই ২২, ২০২৬

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত

    জুলাই ১৫, ২০২৬

    প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ

    জুলাই ১২, ২০২৬

    নতুন নির্দেশনা শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির মেয়াদ নিয়ে

    মার্চ ২, ২০২৬

    ২১ ফেব্রুয়ারির কর্মসূচি পালনের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের

    ফেব্রুয়ারি ১৯, ২০২৬
    পুঁজিবাজারের সর্বশেষ

    দুই ঘণ্টায় লেনদেন ২৯৮ কোটি টাকা

    আগস্ট ২৩, ২০২৬

    ২৩ আগস্ট (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের…

    দর পতনের শীর্ষে জিবিবি পাওয়ার

    আগস্ট ২০, ২০২৬

    লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

    আগস্ট ২০, ২০২৬
    সর্বশেষ সংবাদ

    ভ্যাট বিভাগে চাকরি দেবে হোন্ডা

    সেপ্টেম্বর ১৬, ২০২৬

    বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানটির ভ্যাট বিভাগ…

    ইউসিবি ব্যাংকে চাকরি

    সেপ্টেম্বর ১৬, ২০২৬

    ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্বায়ত্তশাসিত বাণিজ্যিক ব্যাংকটি…

    নগদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

    সেপ্টেম্বর ১৬, ২০২৬

    নগদ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ডাক বিভাগের মোবাইল ফোন ভিত্তিক ডিজিটাল…

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী

    © ২০২৫ | কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.