Close Menu
    Facebook X (Twitter) Instagram
    PujiBarta

    • পুঁজিবাজার
      • বোর্ড সভা
      • লভ্যাংশ ঘোষণা
      • প্রথম প্রান্তিক
      • দ্বিতীয় প্রান্তিক
      • তৃতীয় প্রান্তিক
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • চাকরি
    • জাতীয়
    • ব্যাংক বিমা
      • বীমা
      • ব্যাংক
    • শিক্ষা
    • আরও
      • খেলাধুলা
      • স্বাস্থ্য
      • ধর্ম
      • প্রযুক্তি
      • জ্বালানি-বিদ্যুৎ

    PujiBarta
    Home » বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
    শিক্ষা

    বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

    নভেম্বর ৭, ২০২৫
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    BUTEX
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)। চার বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের অধীনে মোট ১১টি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে।

    ০৫ নভেম্বর (বুধবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন অনুষদের বিভাগগুলোর জন্য আবেদন শুরু হবে ১১ নভেম্বর সকাল ১০টা থেকে। আবেদনের সুযোগ এক মাস। ১১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।

    এবার ১১টি বিষয়ে ৬৩০ টি আসনে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। সেগুলো হলো- ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং (৮০) জন, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং (৮০) জন, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং (৮০) জন, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং (৮০) জন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট (৮০) জন, টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন (৪০) জন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (৪০) জন, টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স (৪০) জন, ডাইজ অ্যান্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং (৪০) জন, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (৪০) জন ও টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং (৩০) জন।

    ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের আবেদন ফি ৩০০ টাকা। অনলাইনে আবেদন করতে হবে। লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীকে এক হাজার ২০০ টাকা প্রদান করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

    মোট ২০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে গণিত ৬০, পদার্থ ৬০, রসায়ন ৬০ ও ইংরেজি ২০ নম্বর। লিখিত পরীক্ষা ২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডগুলো কর্তৃক পরিচালিত উচ্চমাধ্যমিক পরীক্ষার নির্ধারিত সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। প্রশ্নপত্র বাংলা এবং ইংরেজি উভয় মাধ্যমে হবে।

    লিখিত পরীক্ষার যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে ২১ ডিসেম্বর আর প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৩ ডিসেম্বর সকাল ১০টা হতে ৩০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

    আগমী ০৯ জানুয়ারি, ২০২৬ শুক্রবার সকাল ১০টা হতে দুপুর ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ : ২৫ জানুয়ারি, ২০২৬। ফলাফল বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে (www.butex.edu.bd) প্রকাশ করা হবে। ভর্তিসংক্রান্ত যে কোনো তথ্য অফিস চলাকালীন (রোববার হতে বৃহস্পতিবার) ০১৫৫৪-৯২৬২২০ নম্বরে ফোন করে জানা যাবে।

    ভর্তি বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

    টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্স

    সম্পর্কিত খবর

    সরকারের জরুরি নির্দেশনা সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য

    আগস্ট ১৯, ২০২৬

    এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

    জুলাই ২২, ২০২৬

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত

    জুলাই ১৫, ২০২৬

    প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ

    জুলাই ১২, ২০২৬

    নতুন নির্দেশনা শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির মেয়াদ নিয়ে

    মার্চ ২, ২০২৬

    ২১ ফেব্রুয়ারির কর্মসূচি পালনের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের

    ফেব্রুয়ারি ১৯, ২০২৬
    পুঁজিবাজারের সর্বশেষ

    দুই ঘণ্টায় লেনদেন ২৯৮ কোটি টাকা

    আগস্ট ২৩, ২০২৬

    ২৩ আগস্ট (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের…

    দর পতনের শীর্ষে জিবিবি পাওয়ার

    আগস্ট ২০, ২০২৬

    লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

    আগস্ট ২০, ২০২৬
    সর্বশেষ সংবাদ

    প্রাইম ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি

    সেপ্টেম্বর ১৭, ২০২৬

    প্রাইম ব্যাংক পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি সিনিয়র…

    নিয়োগ দেবে এসএমসি

    সেপ্টেম্বর ১৭, ২০২৬

    সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সিনিয়র অ্যান্ড্রয়েড…

    আহছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতালে চাকরির সুযোগ

    সেপ্টেম্বর ১৭, ২০২৬

    আহছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের শীর্ষস্থানীয়…

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী

    © ২০২৫ | কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.