Close Menu
    Facebook X (Twitter) Instagram
    PujiBarta

    • পুঁজিবাজার
      • বোর্ড সভা
      • লভ্যাংশ ঘোষণা
      • প্রথম প্রান্তিক
      • দ্বিতীয় প্রান্তিক
      • তৃতীয় প্রান্তিক
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • চাকরি
    • জাতীয়
    • ব্যাংক বিমা
      • বীমা
      • ব্যাংক
    • শিক্ষা
    • আরও
      • খেলাধুলা
      • স্বাস্থ্য
      • ধর্ম
      • প্রযুক্তি
      • জ্বালানি-বিদ্যুৎ

    PujiBarta
    Home » ইরানের বাকি অংশ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
    আন্তর্জাতিক

    ইরানের বাকি অংশ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

    নভেম্বর ৬, ২০২৬
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    irann
    ছবি: সংগ্রহীত
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রয়োজনে ইরানের অবশিষ্ট অংশও ধ্বংস করতে হতে পারে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা শিগগিরই সবাই জানতে পারবেন বলেও মন্তব্য করেছেন তিনি।

    বৃহস্পতিবার (৫ নভেম্বর) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প।

    তিনি বলেন, ‘এখন ভাবছি, এই লড়াই আরও সামনে এগিয়ে নিয়ে গিয়ে একবারেই শেষ করে দেওয়া হবে কি না। যাতে এ ধরনের ঝামেলা বা বিপদ আর কখনো ফিরে আসতে না পারে।’

    ট্রাম্প আরও বলেন, ‘সম্ভব হলে আমি দেশটির বাকি অংশ ধ্বংস না করতেই পছন্দ করব। তবে হয়তো আমাকে সেটাই করতে হতে পারে। আপনারা খুব শিগগিরই এ বিষয়ে জানতে পারবেন।’

    মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেন, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছিল, তা এখনো থামেনি। তার দাবি, এই যুদ্ধে সৃষ্ট ক্ষয়ক্ষতি কাটিয়ে ইরানের আগের অবস্থায় ফিরে আসতে অন্তত ২৫ বছর সময় লাগবে।

    এদিকে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান তাদের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, ওয়াশিংটনের অংশগ্রহণ বা অনুমতি ছাড়া ইরান কিছুই করছে না।

    সূত্র: আল জাজিরা

    পুঁজিবার্তা

    ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

    সম্পর্কিত খবর

    যুক্তরাষ্ট্রের সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

    নভেম্বর ৪, ২০২৬

    শিশুদের পাসপোর্টের মেয়াদ ৫ বছর, অভিভাবকদের যে পরামর্শ দিল মার্কিন দূতাবাস

    নভেম্বর ৩, ২০২৬

    ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা

    নভেম্বর ৩, ২০২৬

    ইরানের সঙ্গে শান্তি আলোচনার বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইসমাইল বাঘাই

    নভেম্বর ২, ২০২৬

    চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হচ্ছেন লুলা

    অক্টোবর ২৬, ২০২৬

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১৬, আহত অর্ধশতাধিক

    অক্টোবর ২৩, ২০২৬
    পুঁজিবাজারের সর্বশেষ

    একমি পেস্টিসাইডের পর্ষদ সভার তারিখ ঘোষণা

    নভেম্বর ৬, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন (ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস) খাতের কোম্পানি একমি পেস্টিসাইড লিমিটেডের পরিচালনা পর্ষদের…

    আমান ফীডের পর্ষদ সভার তারিখ ঘোষণা

    নভেম্বর ৬, ২০২৬

    আমান কটনের পর্ষদ সভার তারিখ ঘোষণা

    নভেম্বর ৬, ২০২৬
    সর্বশেষ সংবাদ

    আগাম শীতের সবজিতে বাজারে কিছুটা স্বস্তি

    নভেম্বর ৬, ২০২৬

    শীতকালীন আগাম সবজির সরবরাহ বাড়তে শুরু করায় রাজধানীর বাজারে কমেছে বেশ কিছু…

    ইরানের বাকি অংশ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

    নভেম্বর ৬, ২০২৬

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রয়োজনে ইরানের অবশিষ্ট অংশও ধ্বংস…

    একমি পেস্টিসাইডের পর্ষদ সভার তারিখ ঘোষণা

    নভেম্বর ৬, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন (ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস) খাতের কোম্পানি একমি পেস্টিসাইড…

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী

    © ২০২৫ | কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.