পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল (ইঞ্জিনিয়ারিং) খাতের কোম্পানি ন্যাশনাল টিউবস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ১১ নভেম্বর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ২০২৫-২৬ অর্থবছরের লভ্যাংশ ঘোষণা এবং চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন, ২০১৫-এর প্রবিধান ১৯(১) অনুযায়ী সভায় ৩০ জুন, ২০২৬ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভায় পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে।
এছাড়া, ডিএসইর লিস্টিং রেগুলেশন, ২০১৫-এর প্রবিধান ১৬(১) অনুযায়ী ৩০ সেপ্টেম্বর, ২০২৬ সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভা শেষে কোম্পানিটির প্রথম প্রান্তিকের আর্থিক পারফরম্যান্সের তথ্য জানা যাবে।
