Close Menu
    Facebook X (Twitter) Instagram
    PujiBarta

    • পুঁজিবাজার
      • বোর্ড সভা
      • লভ্যাংশ ঘোষণা
      • প্রথম প্রান্তিক
      • দ্বিতীয় প্রান্তিক
      • তৃতীয় প্রান্তিক
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • চাকরি
    • জাতীয়
    • ব্যাংক বিমা
      • বীমা
      • ব্যাংক
    • শিক্ষা
    • আরও
      • খেলাধুলা
      • স্বাস্থ্য
      • ধর্ম
      • প্রযুক্তি
      • জ্বালানি-বিদ্যুৎ

    PujiBarta
    Home » যুক্তরাষ্ট্রের সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রের সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

    নভেম্বর ৪, ২০২৬
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    sinet
    ছবি: সংগ্রহীত
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি। সদ্য সমাপ্ত মধ্যবর্তী নির্বাচনের বেসরকারি ফলাফলে দলটির প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন। এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

    যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য থেকে সিনেটে মোট ১০০ জন সদস্য নির্বাচিত হন। প্রতিটি অঙ্গরাজ্য থেকে দুজন করে প্রতিনিধি সিনেটে দায়িত্ব পালন করেন। এই কক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য অন্তত ৫১টি আসন প্রয়োজন। এবারের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের ৩৫টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

    বেসরকারি ফলাফল অনুযায়ী, নির্বাচনে ৩৫টি আসনের মধ্যে ১৫টিতে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। এর ফলে সিনেটে দলটির মোট আসনসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২টিতে। পাশাপাশি আরও তিনটি আসনে এগিয়ে রয়েছেন দলটির প্রার্থীরা। ফলে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার পাশাপাশি আসনসংখ্যা আরও বাড়ানোর সম্ভাবনা রয়েছে ডেমোক্র্যাটদের।

    এবারের নির্বাচনে জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, ওহাইও ও সাউথ ক্যারোলাইনায় গুরুত্বপূর্ণ জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। জর্জিয়ায় জন অসফ পুনর্নির্বাচিত হয়েছেন। টেক্সাসে রিপাবলিকানদের কাছ থেকে আসন ছিনিয়ে নিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জেমস টালারিকো। অন্যদিকে, নর্থ ক্যারোলাইনায় সাবেক গভর্নর রয় কুপার রিপাবলিকান প্রার্থীকে পরাজিত করে আসনটি ডেমোক্র্যাটদের দখলে এনেছেন।

    এ ছাড়া রিপাবলিকান পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত টেক্সাস, আইওয়া ও কানসাসেও অপ্রত্যাশিত সাফল্য পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা।

    তবে মিশিগান ও মিনেসোটায় নিজেদের দখলে থাকা আসনগুলোতে পরাজিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। তারপরও সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার মতো পর্যাপ্ত আসন দলটির রয়েছে।

    টেক্সাসে গত ৩০ বছরের বেশি সময় ধরে কোনো রাজ্যব্যাপী নির্বাচনে জয় পায়নি ডেমোক্র্যাটরা। তবে এবার সেখানে ডেমোক্র্যাট প্রার্থী জেমস টালারিকো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থিত রিপাবলিকান প্রার্থী কেন প্যাক্সটনকে বড় ব্যবধানে পরাজিত করেছেন।

    সাউথ ক্যারোলাইনায় ডেমোক্র্যাট প্রার্থী অ্যানি অ্যান্ড্রুস রিপাবলিকান প্রার্থী ডারলিন গ্রাহামকে হারিয়েছেন। প্রয়াত রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের শূন্য আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন ডারলিন। ওই প্রার্থীকে প্রেসিডেন্ট ট্রাম্প সমর্থন দিয়েছিলেন।

    অন্যদিকে, ওহাইওতে ডেমোক্র্যাট প্রার্থী শেরড ব্রাউন এমন একটি আসনে জয় পেয়েছেন, যেটি দুই বছর আগে বর্তমান ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের দখলে ছিল।

    সিনেটে ডেমোক্র্যাটদের এই সংখ্যাগরিষ্ঠতা অর্জন যুক্তরাষ্ট্রের আইন প্রণয়ন ও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে কংগ্রেসের উচ্চকক্ষের সম্পর্ক ও নীতিনির্ধারণী কার্যক্রমে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হতে পারে।

    সূত্র : রয়টার্স

    পুঁজিবার্তা

    যুক্তরাষ্ট্রে

    সম্পর্কিত খবর

    শিশুদের পাসপোর্টের মেয়াদ ৫ বছর, অভিভাবকদের যে পরামর্শ দিল মার্কিন দূতাবাস

    নভেম্বর ৩, ২০২৬

    ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা

    নভেম্বর ৩, ২০২৬

    ইরানের সঙ্গে শান্তি আলোচনার বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইসমাইল বাঘাই

    নভেম্বর ২, ২০২৬

    চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হচ্ছেন লুলা

    অক্টোবর ২৬, ২০২৬

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১৬, আহত অর্ধশতাধিক

    অক্টোবর ২৩, ২০২৬

    মধ্যপ্রাচ্যের ১২ দেশে ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্কতা

    অক্টোবর ২০, ২০২৬
    পুঁজিবাজারের সর্বশেষ

    ওআইমেক্স ইলেকট্রোডসের ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

    নভেম্বর ৩, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল (ইঞ্জিনিয়ারিং) খাতের কোম্পানি ওআইমেক্স ইলেকট্রোডস লিমিটেড ৩০ জুন, ২০২৬ সমাপ্ত হিসাববছরের জন্য…

    এটলাস বাংলাদেশের পর্ষদ সভা ১০ নভেম্বর, আসতে পারে লভ্যাংশ ঘোষণা

    নভেম্বর ৩, ২০২৬

    বাংলাদেশ শিপিং কর্পোরেশনের পর্ষদ সভার তারিখ ঘোষণা

    নভেম্বর ৩, ২০২৬
    সর্বশেষ সংবাদ

    যুক্তরাষ্ট্রের সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

    নভেম্বর ৪, ২০২৬

    যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি। সদ্য…

    জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসছে ভারত, সিরিজ আয়োজনের সম্ভাবনা ‘শতভাগ’

    নভেম্বর ৪, ২০২৬

    বাংলাদেশের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে আগামী বছরের জানুয়ারিতে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ…

    আজ জাতীয় সংবিধান দিবস

    নভেম্বর ৪, ২০২৬

    আজ ৪ নভেম্বর, জাতীয় সংবিধান দিবস। ১৯৭২ সালের এই দিনে গণপরিষদে স্বাধীন…

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী

    © ২০২৫ | কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.