পুঁজিবাজারে তালিকাভুক্ত কাগজ ও মুদ্রণ (পেপার অ্যান্ড প্রিন্টিং) খাতের কোম্পানি মনোস্পুল বাংলাদেশ পিএলসি তাদের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ৯ নভেম্বর বিকেল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশনস, ২০১৫-এর প্রবিধান ১৯(১) অনুসারে সভায় ৩০ জুন, ২০২৬ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সভা থেকে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে।
