এডিসন গ্রুপ (সিম্ফনি মোবাইল) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি টেরিটরি সেলস ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২১ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: টেরিটরি সেলস ম্যানেজার
লোকবল নিয়োগ: ১৩ জন
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: স্মার্টফোন ও ব্র্যান্ডে মোবাইল ফোন বিক্রয়ে দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৩ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ভোলা, চাঁপাইনবাবগঞ্জ, কক্সবাজার (চকরিয়া), গোপালগঞ্জ, হবিগঞ্জ (মাধবপুর), জয়পুরহাট, লক্ষ্মীপুর, লালমনিরহাট, ময়মনসিংহ (ফুলপুর), নীলফামারী (সৈয়দপুর), পিরোজপুর, শেরপুর, সুনামগঞ্জ
বেতন: ১৫,০০০-২০,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, যাতায়াত খরচ, পারফরম্যান্স বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন
শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৬
