আড়ং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠানটির আইটি বিভাগ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২১ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার
বিভাগ: আইটি
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: নেটওয়ার্ক ও পাওয়ার হার্ডওয়্যারের জীবনচক্র (Lifecycle) এবং অপসারণ (Disposal) ব্যবস্থাপনায় দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ৪ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধাদি
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন
শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৬
