Close Menu
    Facebook X (Twitter) Instagram
    PujiBarta

    • পুঁজিবাজার
      • বোর্ড সভা
      • লভ্যাংশ ঘোষণা
      • প্রথম প্রান্তিক
      • দ্বিতীয় প্রান্তিক
      • তৃতীয় প্রান্তিক
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • চাকরি
    • জাতীয়
    • ব্যাংক বিমা
      • বীমা
      • ব্যাংক
    • শিক্ষা
    • আরও
      • খেলাধুলা
      • স্বাস্থ্য
      • ধর্ম
      • প্রযুক্তি
      • জ্বালানি-বিদ্যুৎ

    PujiBarta
    Home » ৩৪ পদে ২৮৭ জনের বড় নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের
    চাকরি

    ৩৪ পদে ২৮৭ জনের বড় নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের

    সেপ্টেম্বর ২১, ২০২৬
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    bangladesh-Agricultural Research-Institute
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বিএআরআই) ৩৪ পদে ২৮৭ জনকে নিয়োগ দেওয়া হবে। স্থায়ী রাজস্বখাতভুক্ত ও অস্থায়ীভাবে রাজস্বখাতে সৃজনকৃত এসব শূন্য পদে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।

    আবেদন শুরু হবে ২১ সেপ্টেম্বর এবং শেষ হবে ১১ অক্টোবর ২০২৬।

    প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই)

    পদের সংখ্যা: ৩৪টি

    মোট পদ: ২৮৭টি

    আবেদন শুরু: ২১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা

    আবেদনের শেষ সময়: ১১ অক্টোবর ২০২৬, বিকেল ৫টা

    বয়স: ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর

    আবেদন পদ্ধতি: অনলাইন

    পদ ও পদসংখ্যা

    ১. গ্রন্থাগারিক: ১ জন, ১৬,০০০-৩৮,৬৪০ টাকা, গ্রেড-১০

    যোগ্যতা: গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; অথবা স্নাতক ডিগ্রির সঙ্গে গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা।

    ২. উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ): ১ জন, ১৬,০০০-৩৮,৬৪০ টাকা, গ্রেড-১০

    যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ কৌশলে ডিপ্লোমা।

    ৩. এস্টিমেটর:১ জন, ১৯,০০০-৩৮,৬৪০ টাকা, গ্রেড-১০

    যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পুরঃকৌশল বিষয়ে ডিপ্লোমা।

    ৪. ফোরম্যান: ১ জন, ১৬,০০০-৩৮,৬৪০ টাকা, গ্রেড-১০

    যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যন্ত্রকৌশলে ডিপ্লোমা।

    ৫. বৈজ্ঞানিক সহকারী: ৭৮ জন, ১২,৫০০-৩০,২৩০ টাকা, গ্রেড-১১

    যোগ্যতা: কৃষি বিষয়ে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা।

    ৬. কম্পিউটার অপারেটর: ৪ জন, ১১,০০০-২৬,৫৯০ টাকা, গ্রেড-১৩

    যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। বাংলায় প্রতি মিনিটে ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ টাইপিং গতি থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

    ৭. কম্পাউন্ডার (ফার্মাসিস্ট): ১ জন, ৯,৭০০-২৩,৪৯০ টাকা, গ্রেড-১৫

    যোগ্যতা: ফার্মেসি বা কম্পাউন্ডারশিপ বিষয়ে ডিপ্লোমা।

    ৮. টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (মেডিকেল টেকনোলজিস্ট): ১ জন, ৯,৭০০-২৩,৪৯০ টাকা, গ্রেড-১৫

    যোগ্যতা: মেডিকেল টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা।

    ৯. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২২ জন, ৯,৩০০-২২,৪৯০ টাকা, গ্রেড-১৬

    যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ টাইপিং গতি থাকতে হবে।

    ১০. অফিস সহকারী-কাম-হিসাব রক্ষক: ৮ জন, ৯,৩০০-২২,৪৯০ টাকা, গ্রেড-১৬

    যোগ্যতা: বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমান পাস এবং বাংলা-ইংরেজিতে নির্ধারিত টাইপিং গতি।

    ১১.অফিস সহকারী: ২ জন, ৯,৩০০-২২,৪৯০ টাকা, গ্রেড-১৬

    যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস এবং বাংলা-ইংরেজিতে নির্ধারিত টাইপিং গতি।

    ১২. স্টোর কিপার-কাম-অফিস সহকারী: ৪ জন, ৯,৩০০-২২,৪৯০ টাকা, গ্রেড-১৬

    যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস এবং মাইক্রোসফট অফিসসহ কম্পিউটার চালনায় দক্ষতা।

    ১৩.ভান্ডার রক্ষক: ৬ জন, ৯,৩০০-২২,৪৯০ টাকা, গ্রেড-১৬

    যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস এবং মাইক্রোসফট অফিসসহ কম্পিউটার চালনায় দক্ষতা।

    ১৪. পরিসংখ্যান সহকারী: ২ জন, ৯,৩০০-২২,৪৯০ টাকা, গ্রেড-১৬

    যোগ্যতা: গণিত বা পরিসংখ্যান বিষয়সহ এইচএসসি বা সমমান পাস এবং মাইক্রোসফট অফিসসহ কম্পিউটার চালনায় দক্ষতা।

    ১৫. ইলেকট্রিশিয়ান: ১ জন, ৯,৩০০-২২,৪৯০ টাকা, গ্রেড-১৬

    যোগ্যতা: এইচএসসি ভোকেশনাল বা সমমান এবং সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৬ মাসের ট্রেড কোর্স।

    ১৬. মেকানিক: ৩ জন, ৯,৩০০-২২,৪৯০ টাকা, গ্রেড-১৬

    যোগ্যতা: এইচএসসি ভোকেশনাল বা সমমান এবং সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৬ মাসের ট্রেড কোর্স।

    ১৭. বুলডোজার ড্রাইভার: ১ জন, ৯,৩০০-২২,৪৯০ টাকা, গ্রেড-১৬

    যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস, ভারী ড্রাইভিং লাইসেন্স এবং সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা।

    ১৮. গাড়িচালক: ২৫ জন, ৯,৩০০-২২,৪৯০ টাকা, গ্রেড-১৬

    যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস, হালকা ড্রাইভিং লাইসেন্স এবং সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা।

    ১৯. ট্রাক্টর ড্রাইভার: ৫ জন, ৯,৩০০-২২,৪৯০ টাকা, গ্রেড-১৬

    যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস, হালকা ড্রাইভিং লাইসেন্স ও ৩ বছরের অভিজ্ঞতা।

    ২০. টিলার ড্রাইভার: ৭ জন, ৯,৩০০-২২,৪৯০ টাকা, গ্রেড-১৬

    যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস, হালকা ড্রাইভিং লাইসেন্স ও ৩ বছরের অভিজ্ঞতা।

    ২১. পাওয়ার টিলার ড্রাইভার: ২ জন, ৯,৩০০-২২,৪৯০ টাকা, গ্রেড-১৬

    যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস, হালকা ড্রাইভিং লাইসেন্স ও ৩ বছরের অভিজ্ঞতা।

    ২২. উঃ পাম্প অপারেটর: ২ জন, ৯,০০০-২১,৮০০ টাকা, গ্রেড-১৭

    যোগ্যতা: এইচএসসি ভোকেশনাল বা সমমান এবং সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৬ মাসের ট্রেড কোর্স।

    ২৩. পেইন্টার: ১ জন, ৮,৮০০-২১,৩১০ টাকা, গ্রেড-১৮

    যোগ্যতা: এসএসসি ভোকেশনাল বা সমমান এবং সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা।

    ২৪. ম্যাশন: ১ জন, ৮,৮০০-২১,৩১০ টাকা, গ্রেড-১৮

    যোগ্যতা: এসএসসি বা সমমান পাস এবং সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা।

    ২৫. প্লাম্বার: ১ জন, ৮,৮০০-২১,৩১০ টাকা, গ্রেড-১৮

    যোগ্যতা: এসএসসি বা সমমান পাস এবং সংশ্লিষ্ট ট্রেড কোর্স বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

    ২৬. ল্যাবরেটরি এটেনডেন্ট: ২৬ জন, ৮,৮০০-২১,৩১০ টাকা, গ্রেড-১৮

    যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এসএসসি বা সমমান পাস এবং সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা।

    ২৭. প্রিপেয়ারার: ১১ জন, ৮,৫০০-২০,৫৭০ টাকা, গ্রেড-১৯

    যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এসএসসি বা সমমান পাস।

    ২৮. লাইব্রেরি এটেনডেন্ট: ১ জন, ৮,৫০০-২০,৫৭০ টাকা, গ্রেড-১৯

    যোগ্যতা: এসএসসি বা সমমান পাস এবং সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা।

    ২৯. সহকারী বাবুর্চি: ১ জন, ৮,৫০০-২০,৫৭০ টাকা, গ্রেড-১৯

    যোগ্যতা: জেএসসি বা সমমান পাস এবং সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা।

    ৩০. ব্লুম এটেনডেন্ট: ২ জন, ৮,২৫০-২০,০১০ টাকা, গ্রেড-২০

    যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

    ৩১. হ্যামারম্যান: ১ জন, ৮,২৫০-২০,০১০ টাকা, গ্রেড-২০

    যোগ্যতা: এসএসসি বা সমমান পাস এবং সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা।

    ৩২. ট্রাক্টর মেট: ৮ জন, ৮,২৫০-২০,০১০ টাকা, গ্রেড-২০

    যোগ্যতা: এসএসসি বা সমমান পাস এবং সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা।

    ৩৩. অফিস সহায়ক: ২৮ জন, ৮,২৫০-২০,০১০ টাকা, গ্রেড-২০

    যোগ্যতা: এসএসসি বা সমমান পাস এবং সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা।

    ৩৪. নিরাপত্তা প্রহরী: ২৮ জন, ৮,২৫০-২০,০১০ টাকা, গ্রেড-২০

    যোগ্যতা: এসএসসি বা সমমান পাস এবং সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা।

    বয়স ও আবেদনসংক্রান্ত শর্ত: প্রার্থীদের বয়স ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

    উল্লেখ্য, ১১ মার্চ ২০২৬ তারিখে প্রকাশিত আগের নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা ইতোমধ্যে আবেদন করেছেন, তাদের একই পদে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তাদের আগের আবেদন অনুযায়ী পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থাকবে।

    আবেদন ফি: ১ থেকে ৪ নম্বর পদের জন্য পরীক্ষার ফি ও টেলিটকের সার্ভিস চার্জসহ ২২৩ টাকা; ৫ নম্বর পদের জন্য ১৬৮ টাকা; ৬ থেকে ২১ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ২২ থেকে ৩৪ নম্বর পদের জন্য ৫৬ টাকা জমা দিতে হবে।

    ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে সব পদের জন্য পরীক্ষার ফি ও সার্ভিস চার্জসহ ৫৬ টাকা দিতে হবে।

    অনলাইনে ফরম পূরণ করে সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বর থেকে দুটি এসএমএসের মাধ্যমে ফি জমা দিতে হবে।

    যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন শুরু হবে ২১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টায় এবং শেষ হবে ১১ অক্টোবর ২০২৬ বিকেল ৫টায়।

    প্রকাশের তারিখ: ১৭ সেপ্টেম্বর ২০২৬

    পুঁজিবার্তা

    বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের

    সম্পর্কিত খবর

    ১৩ জেলায় চাকরি দেবে সিম্ফনি মোবাইল

    সেপ্টেম্বর ২২, ২০২৬

    হেড অব সেলস পদে নিয়োগ দেবে প্রমি এগ্রো ফুডস

    সেপ্টেম্বর ২২, ২০২৬

    চাকরির সুযোগ দিচ্ছে কারিতাস এনজিও

    সেপ্টেম্বর ২২, ২০২৬

    আড়ংয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

    সেপ্টেম্বর ২২, ২০২৬

    ব্যাংক এশিয়ায় জব সার্কুলার

    সেপ্টেম্বর ২২, ২০২৬

    জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২৩ পদের বড় নিয়োগ

    সেপ্টেম্বর ২১, ২০২৬
    পুঁজিবাজারের সর্বশেষ

    দুই ঘণ্টায় লেনদেন ২৯৮ কোটি টাকা

    আগস্ট ২৩, ২০২৬

    ২৩ আগস্ট (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের…

    দর পতনের শীর্ষে জিবিবি পাওয়ার

    আগস্ট ২০, ২০২৬

    লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

    আগস্ট ২০, ২০২৬
    সর্বশেষ সংবাদ

    ১৩ জেলায় চাকরি দেবে সিম্ফনি মোবাইল

    সেপ্টেম্বর ২২, ২০২৬

    এডিসন গ্রুপ (সিম্ফনি মোবাইল) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি টেরিটরি সেলস ম্যানেজার…

    হেড অব সেলস পদে নিয়োগ দেবে প্রমি এগ্রো ফুডস

    সেপ্টেম্বর ২২, ২০২৬

    প্রমি এগ্রো ফুডস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানটির এক্সপোর্ট বিভাগ…

    চাকরির সুযোগ দিচ্ছে কারিতাস এনজিও

    সেপ্টেম্বর ২২, ২০২৬

    কারিতাস বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি উন্নয়ন সংস্থাটির (এনজিও) সেক্রেটারি পদে…

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী

    © ২০২৫ | কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.