ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি টেকনিক্যাল অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ৩০ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৮ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: টেকনিক্যাল অফিসার
বিভাগ: ডিআরআর অ্যান্ড রেসপন্স
পদসংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: দুর্যোগ ব্যবস্থাপনা, পুরকৌশল (সিভিল ইঞ্জিনিয়ারিং), পরিবেশ বিজ্ঞান, সমাজবিজ্ঞান বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: ইংরেজি ভাষায় যোগাযোগ দক্ষতা (মৌখিক ও লিখিত)। এমএস অফিস, ওয়েবসাইট, আউটলুক এবং লোটাস নোটস-এর জ্ঞান
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: কমপক্ষে ২৫ বছর
কর্মস্থল: কক্সবাজার (উখিয়া)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, গ্র্যাচুইটি, ইন্স্যুরেন্স, সাপ্তাহিক ২ দিন ছুটি, মেডিকেল অ্যালাউন্স, বছরে ১টি উৎসব বোনাস
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন
শেষ সময়: ০৮ সেপ্টেম্বর ২০২৬
