এডিসন গ্রুপ (সিম্ফনি মোবাইল) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মোবাইল রিপেয়ার ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১২ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: মোবাইল রিপেয়ার ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রনিক্সে ডিপ্লোমা
অন্যান্য যোগ্যতা: মোবাইল হ্যান্ডসেট ডায়াগনস্টিকস টুলস ব্যবহারের অভিজ্ঞতা এবং হ্যান্ডসেট মেরামতে পর্যন্ত দক্ষতা। মোবাইল অপারেটিং সিস্টেম (অ্যান্ড্রয়েড, আইওএস ইত্যাদি) এবং সফটওয়্যার সংক্রান্ত সমস্যা সমাধানের (ট্রাবলশুটিং) বিষয়ে জ্ঞান
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: কারখানায়
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, ওভারটাইম ভাতা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাসসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধাদি
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন
শেষ সময়: ৩১ আগস্ট ২০২৬
