জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানটি ‘সহকারী পরিচালক’ পদে ১০৮ কর্মকর্তা নিয়োগে ২৯ মার্চ প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৩০ মার্চ থেকে শুরু হয়েছে চলবে ২৭ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: সহকারী পরিচালক।
পদসংখ্যা: ১০৮টি।
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী)।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (নবম গ্রেড)।
অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে।
প্রার্থীর বয়স: ২১-৩২ বছর (২১ এপ্রিল ২০২৬ তারিখে)।
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়।
আবেদনের যোগ্যতা।
*চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে।
*স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
*শিক্ষাজীবনের যেকোনো দুটি শ্রেণিতে প্রথম বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।
আবেদন যেভাবে।
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।
আবেদন ফি।
আবেদন ফি বাবদ ২০০ টাকা জমা দিতে হবে।
শেষ তারিখ: আগামী ২৭ এপ্রিল ২০২৬।
