বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বসুন্ধরা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানটির (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস), বিসিআইএল বিভাগ সিনিয়র ম্যানেজার/এজিএম পদে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২২ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: সিনিয়র ম্যানেজার/এজিএম।
বিভাগ: (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস), বিসিআইএল।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং/ফিন্যান্স/বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: আর্থিক কার্যক্রম পরিচালনা, ব্যয় নিয়ন্ত্রণ এবং ব্যবসার প্রবৃদ্ধিতে সহায়তায় দক্ষতা।
অভিজ্ঞতা: রাসায়নিক শিল্পে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী অগ্রাধিকার পাবেন।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: ৩৫ থেকে ৪৫ বছর।
কর্মস্থল: চট্টগ্রাম (মিরসরাই)।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, টি/এ, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, প্রকল্পস্থলে একক আবাসনের সুবিধা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ৩০ এপ্রিল ২০২৬।
