প্রাইম ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি জেনারেল প্রকিউরমেন্ট ইউনিট, প্রকিউরমেন্ট ডিভিশন ম্যানেজার/ সিনিয়র ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২২ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৬ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: ম্যানেজার/ সিনিয়র ম্যানেজার।
বিভাগ: জেনারেল প্রকিউরমেন্ট ইউনিট, প্রকিউরমেন্ট ডিভিশন।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং, ফিন্যান্স, মার্কেটিংয়ে বিবিএ।
অন্যান্য যোগ্যতা: ডকুমেন্টেশন এবং রিপোর্টিংয়ের জন্য এমএস অফিস স্যুট (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট)-এ পারদর্শিতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৮ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মস্থল: যেকোনো জায়গায়।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ০৬ মে ২০২৬।
