জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ১০। আবেদনের শেষ তারিখ ১৬ মার্চ ২০২৬।
১. পদের নাম: অধ্যাপক।
বিভাগ ও পদসংখ্যা: ইংরেজি (১), কম্পিউটার সায়েন্স (১)।
বেতন স্কেল: ৫৬,৫০০–৭৪,৪০০ টাকা (গ্রেড-৩)
২. পদের নাম: সহযোগী অধ্যাপক।
বিভাগ ও পদ খ্যা: আইন (১), ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (১)।
বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা (গ্রেড-৪)।
৩. পদের নাম: সহকারী অধ্যাপক।
বিভাগ ও পদসংখ্যা: ইংরেজি (১), শিক্ষা (১), হিসাববিজ্ঞান (১), আইন (১), পরিসংখ্যান (১), নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স (১)।
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)।
ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন ফি: ২০০ টাকা (সোনালী ব্যাংকের যেকোনো শাখায় পে স্লিপের মাধ্যমে জমা দিতে হবে)।
শেষ তারিখ: ১৬ মার্চ ২০২৬।
