এডিসন গ্রুপ (সিম্ফনি মোবাইল) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মোবাইল রিপেয়ার ইঞ্জিনিয়ার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১১ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: মোবাইল রিপেয়ার ইঞ্জিনিয়ার।
লোকবল নিয়োগ: ০৫ জন।
শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রনিক্সে ডিপ্লোমা।
অন্যান্য যোগ্যতা: মোবাইল অপারেটিং সিস্টেম (অ্যান্ড্রয়েড, আইওএস, ইত্যাদি) এবং সফটওয়্যার সমস্যা সমাধানের জ্ঞান।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মস্থল: মৌলভীবাজার, ময়মনসিংহ, নাটোর, সিলেট।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, ওভারটাইম ভাতা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ২৬ ফেব্রুয়ারি ২০২৬।
