স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড (এসএফবিএল)-এর চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হিসেবে পদোন্নতি লাভ করেছেন মো. পারভেজ সাইফুল ইসলাম।
প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর অঞ্জন চৌধুরী পদোন্নতি প্রসঙ্গে তার দৃঢ় বিশ্বাস ব্যক্ত করে বলেন, এই সুযোগ্য নেতৃত্বে এসএফবিএল দেশের বাজারে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করবে এবং আন্তর্জাতিক বাজারেও সাফল্যের ধারা বজায় রাখবে।
এফএমসিজি খাতে মো. পারভেজ সাইফুল ইসলামের রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। সিইও হিসেবে দায়িত্ব নেয়ার আগে তিনি একই কোম্পানির চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে কর্মরত ছিলেন। রাঁধুনী, রুচি এবং চাষী’র মতো জনপ্রিয় ব্র্যান্ডগুলোর ধারাবাহিক প্রবৃদ্ধি ও সাফল্যে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
মো. পারভেজ সাইফুল ইসলাম সেলস ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন অপ্টিমাইজেশন এবং বিজনেস স্কেলিং-এ একজন কৌশলী নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
