গভর্নমেন্ট সিকিউরিটিজের সেকেন্ডারি মার্কেট ট্রেডিংয়ে আবারও শীর্ষস্থান অর্জন করেছে ব্র্যাক ব্যাংক। এ নিয়ে ব্যাংকটি ধারাবাহিকভাবে চার বছর শীর্ষস্থান অর্জন করেছে।২৬ জানুয়ারি (সোমবার) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
২০২৪-২৫ অর্থবছরে গভর্নমেন্ট সিকিউরিটিজের সেকেন্ডারি মার্কেট ট্রেডিংয়ে ব্র্যাক ব্যাংকের মার্কেট শেয়ার বেড়ে দাঁড়িয়েছে ১৭.০৩-তে, যা পূর্ববর্তী বছরে ছিল ১৩.৩৯%। ফলে ব্যাংকটির শক্তিশালী অবস্থান আরও মজবুত হয়েছে।
ব্র্যাক ব্যাংকের এই লক্ষণীয় পারফরমেন্সের পেছনে রয়েছে ব্যাংকটির শক্তিশালী ক্যাপিটাল বেস, উন্নত তারল্য ব্যবস্থাপনা, সঠিক ঝুঁকি ব্যবস্থাপনা এবং উন্নত ডিজিটাল ট্রেজারি অবকাঠামোতে অব্যাহত বিনিয়োগের ভূমিকা।
