১১ জানুয়ারি (রোববার)
ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রাক্কালে শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্বাচনি বা যেকোনো সভা, সমাবেশ বা প্রচারণার কাজে ব্যবহার করা নিষিদ্ধ করা হয়েছে। রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে সমাবেশ আয়োজন না করার বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের প্রাক্কালে আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করার নির্দেশ রয়েছে।
চিঠিতে আরও উল্লেখ রয়েছে, অনেক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান স্থানীয়ভাবে রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়াই শিক্ষাপ্রতিষ্ঠানকে ভেন্যু হিসেবে অনুমোদন দিচ্ছেন, যা নির্বাচনী আচরণের সুস্পষ্ট লঙ্ঘন। তাই রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে সমাবেশের অনুমতি না দেয়ার বিষয়টি নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।
