Close Menu
    Facebook X (Twitter) Instagram
    PujiBarta

    • পুঁজিবাজার
      • বোর্ড সভা
      • লভ্যাংশ ঘোষণা
      • প্রথম প্রান্তিক
      • দ্বিতীয় প্রান্তিক
      • তৃতীয় প্রান্তিক
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • চাকরি
    • জাতীয়
    • ব্যাংক বিমা
      • বীমা
      • ব্যাংক
    • শিক্ষা
    • আরও
      • খেলাধুলা
      • স্বাস্থ্য
      • ধর্ম
      • প্রযুক্তি
      • জ্বালানি-বিদ্যুৎ

    PujiBarta
    Home » ২০২৬ শিক্ষাবর্ষের বাৎসরিক ছুটির তালিকা প্রকাশ
    শিক্ষা

    ২০২৬ শিক্ষাবর্ষের বাৎসরিক ছুটির তালিকা প্রকাশ

    ডিসেম্বর ৩১, ২০২৫
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    Government-of-bangladesh
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    দেশের সব সরকারি ও বেসরকারি কলেজের ২০২৬ শিক্ষাবর্ষের বাৎসরিক ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। ঘোষিত তালিকা অনুযায়ী কলেজগুলোতে মোট ৭২ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে পবিত্র রমজান মাসের পুরো সময়জুড়ে কলেজ বন্ধ থাকবে।

    ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে সই করেন উপ-সচিব মো. আব্দুল কুদ্দুস।

    প্রকাশিত ছুটির তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে- পবিত্র রমজান, দোলযাত্রা, শবে কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে টানা ২৬ দিনের ছুটি রাখা হয়েছে। এই ছুটি শুরু হবে ১৮ ফেব্রুয়ারি থেকে, যা চলবে ২৫ মার্চ পর্যন্ত।
    এছাড়া পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত ১০ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। দুর্গাপূজাসহ কয়েকটি পূজার বন্ধ মিলিয়ে আরও ১০ দিনের ছুটি রয়েছে। পাশাপাশি তালিকায় ১১ দিনের শীতকালীন অবকাশও অন্তর্ভুক্ত করা হয়েছে।

    প্রজ্ঞাপনে ২০২৬ সালে একাদশ ও দ্বাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম, ক্লাস শুরু, বার্ষিক পরীক্ষা এবং নির্বাচনী পরীক্ষার সময়সূচিও উল্লেখ করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, ১৫ জুন থেকে একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম শুরু করতে হবে। ভর্তি প্রক্রিয়া শেষ করে ১ জুলাই থেকে ক্লাস শুরুর কথা বলা হয়েছে। আর চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা শুরু হবে ২৫ জুন। এসব পরীক্ষার ফল প্রকাশ করতে হবে ১৬ জুলাইয়ের মধ্যে।

    এ দিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগের বছরের তুলনায় ১২ দিন ছুটি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ছুটির তালিকা অনুযায়ী, পবিত্র রমজান মাসের প্রায় পুরো সময় বিদ্যালয় খোলা থাকবে। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

    এছাড়াও ২০২৬ শিক্ষাবর্ষে দেশের মাধ্যমিক ও নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। তালিকা অনুযায়ী, আগের বছরের তুলনায় এবারও ১২ দিন ছুটি কমানো হয়েছে। শবে মেরাজ, জন্মাষ্টমী, আশুরাসহ কয়েকটি দিনের ছুটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে পবিত্র রমজান মাসের অর্ধেকের বেশি সময় স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

    সম্পর্কিত খবর

    সরকারের জরুরি নির্দেশনা সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য

    আগস্ট ১৯, ২০২৬

    এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

    জুলাই ২২, ২০২৬

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত

    জুলাই ১৫, ২০২৬

    প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ

    জুলাই ১২, ২০২৬

    নতুন নির্দেশনা শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির মেয়াদ নিয়ে

    মার্চ ২, ২০২৬

    ২১ ফেব্রুয়ারির কর্মসূচি পালনের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের

    ফেব্রুয়ারি ১৯, ২০২৬
    পুঁজিবাজারের সর্বশেষ

    দুই ঘণ্টায় লেনদেন ২৯৮ কোটি টাকা

    আগস্ট ২৩, ২০২৬

    ২৩ আগস্ট (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের…

    দর পতনের শীর্ষে জিবিবি পাওয়ার

    আগস্ট ২০, ২০২৬

    লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

    আগস্ট ২০, ২০২৬
    সর্বশেষ সংবাদ

    প্রাইম ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি

    সেপ্টেম্বর ১৭, ২০২৬

    প্রাইম ব্যাংক পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি সিনিয়র…

    নিয়োগ দেবে এসএমসি

    সেপ্টেম্বর ১৭, ২০২৬

    সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সিনিয়র অ্যান্ড্রয়েড…

    আহছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতালে চাকরির সুযোগ

    সেপ্টেম্বর ১৭, ২০২৬

    আহছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের শীর্ষস্থানীয়…

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী

    © ২০২৫ | কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.